শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আরও ১১৯ ভারতীয়কে দেশে পাঠাচ্ছেন ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রতি খড়গহস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আটক করে বিমানে তুলে নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে ফেরত পাঠানো হচ্ছে অনেক ভারতীয়কেও। এরইমধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদের নিয়ে একটি বিমান ভারতে এসেছে। শনিবার রাতে আরও একটি বিমান আসতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিদের নিয়ে ভারতে নেমেছিল প্রথম বিমানটি। তবে সেই বিমানে ফেরত পাঠানো ১০৪ ভারতীয় নাগরিকের সঙ্গে অমানবিক ব্যবহার করা হয়। বিমানের মধ্যে তাদের হাতকড়া এবং পায়ে বেঁড়ি পরিয়ে রাখা হয়েছিল। তাই এবারও ১১৯ জনকে একইভাবে ফেরানো হবে কি না তা নিয়ে ভারত সরকারের প্রতি প্রশ্ন তুলছে বিরোধীদলগুলো।

শনিবার কংগ্রেস নেতা পি চিদম্বরম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, বিমানে করে যাদের আনা হবে, তাদের হাতে কি হাতকড়া আর পায়ে দড়ি বাঁধা থাকবে? ভারতীয় কূটনীতির জন্য এটা একটা পরীক্ষা।

আনন্দবাজার জানিয়েছে, এবার যে ১১৯ জনকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে তাদের মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। এছাড়া হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন এবং গুজরাটের আট জন, উত্তরপ্রদেশের তিন জন, গোয়ার দুজন, মহারাষ্ট্রের দুজন, রাজস্তানের দুজন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু ও কাশ্মীরের একজনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন তা এখনো জানানো হয়নি।

সম্প্রতি আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবৈধ অভিবাসী সমস্যা নিয়েও তার আলোচনা হয়েছে। এরপরই যখন আরও একটি বিমান যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের ফেরত নিয়ে আসছে তখনই সরব হয়েছে বিরোধী দলগুলো।

এদিকে, পাঞ্জাব প্রশাসনের প্রশ্ন, ভারতের অবৈধ অভিবাসীর বিমান কেন সব সময় পাঞ্জাবেই নামে? এর পেছনে দিল্লির বড় ধরনের ষড়যন্ত্র দেখছেন ভগবন্ত। তার অভিযোগ, দিল্লি ইচ্ছাকৃতভাবে ভারতের সামনে পাঞ্জাবকে ছোট করছে।

শনিবার রাত সাড়ে ১০টায় অমৃতসরের বিমানবন্দরে অবৈধ অভিবাসীদের নিয়ে নামবে আমেরিকার আরেকটি বিমান। ওই বিমানে ভারতের ১১৯ অবৈধবাসী আছে। যাদের মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ক্ষোভ কেন বিমানটি পাঞ্জাবেই নামতে হবে! তার কথায়, ‘অবৈধ অভিবাসন শুধু পাঞ্জাবের সমস্যা নয়। এটা গোটা দেশের সমস্যা।’

ভগবন্ত মান এখানে ষড়যন্ত্র দেখছেন, ‘কেন অবৈধ অভিবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা বিমান শুধু পাঞ্জাবেই নামছে? কেন দেশের রাজধানী দিল্লিতে যাচ্ছে না? আসলে এটা একটা চক্রান্ত। সারা দেশের সামনে পাঞ্জাব এবং পাঞ্জাবিদের ছোট করার চক্রান্ত। যেন শুধু পাঞ্জাবিরাই অবৈধভাবে আমেরিকায় যান, এই বার্তা দেওয়ার চেষ্টা চলছে।’

ভগবন্ত মান জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের পাঠানো উচিত দিল্লি কিংবা আহমদাবাদে। সেখান থেকে পাঞ্জাবিদের সসম্মানে রাজ্যে নিয়ে আসবে পাঞ্জাব সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024