শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বৃহত্তম চট্টগ্রাম সমিতি গাজীপুর এর মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ পড়া হয়েছে

গাজীপুরে বসবাসরত বৃহত্তম চট্টগ্রামের অধিবাসীদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর মেজবান ও মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার পিরুজালী সরকার পাড়ায় অবস্থিত আদুরী কুঞ্জে শুক্রবার দিনব্যাপী এই মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সমিতির সকল সদস্যরা তাদের পরিবারের সদস্য ও ছেলে মেয়েদেরকে নিয়ে এই মেজবান ও মিলন মেলায় অংশগ্রহণ করেন। সমিতির সদস্য ছাড়াও চট্টগ্রামের অধিবাসী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা ও দেশের অনেক শীর্ষ ব্যবসায়ীরা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।

দিনব্যাপী এ মেজবান ও মিলনমেলায় সকালে বিভিন্ন ইভেন্টে সদস্যদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এছাড়াও নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবার পরিবেশন করা হয়।

খাবারের পর অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আলি নেওয়াজ এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ হ ম কামরুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসাইন, সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন ও মোঃ জসিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও সমিতির উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান এম শাহাদাত হোসেন সোহেল, সদস্য সচিব এম এ তাহের, সদস্য সরওয়ার জামান, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়াও মেজবান ও মিলনমেলা উপলক্ষে চট্টলা ২০২৫ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এতে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডাঃ এ এম পারভেজ রহিম শুভেচ্ছা জানিয়ে বাণী প্রদান করেন।
চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকগন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024