শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশকে কেউ হালকাভাবে নিলেই সমস্যায় পড়বে, বলছেন বিসিবি পরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। শান্তর এই কথা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় ব্যঙ্গ-বিদ্রুপ। তবে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই গ্রুপে রয়েছে ভারত ও বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়াটা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলের জন্য কতটা কঠিন, সেটা তো বোঝাই যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই প্রশ্নের উত্তর দিয়েছেন কৌশলে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অধিনায়কদের মতবিনিময় সভা শেষে আজ সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, ‘আমার মনে হয় যে আমরা এমন একটা দল, যাদেরকে অন্য কেউ যদি হালকাভাবে নেয়, নির্দিষ্ট কোনো দিনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। সেরকম শক্তি আমাদের আছে কিন্তু। সেটার ওপর ভরসা করে বলতে পারি, আমরা অনেক দূর যেতে পারব।’

ফাহিমের মতে কাগজে-কলমের হিসেবে অনেক কিছু অনুমান করা গেলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিসিবি পরিচালক বলেন, ‘ক্রিকেট তো এমনি এক খেলা, যেখানে আমরা কাগজে কলমে হিসেব করে বলতে পারি, এই দল সেই দলের সঙ্গে জিতবে। এই দল চ্যাম্পিয়ন হবে। অন্য দল রানার্সআপ হবে। কিন্তু সেটা তো সেভাবে হয় না। চ্যাম্পিয়ন হতে পারব কি না, এ ব্যাপারে আমি নিশ্চিত না। কোনো ব্যাপারেই নিশ্চয়তা নেই। তবে অনেক দূর যাওয়ার মতো শক্তি এই দলটার আছে। তবে যাবই যে সেই নিশ্চয়তা দেওয়া যায় না।’

চ্যাম্পিয়নস ট্রফিতে অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে না পিছিয়েচ্যাম্পিয়নস ট্রফিতে অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে না পিছিয়ে
ওয়ানডে ম্যাচের হিসেবে অভিজ্ঞতার দিক থেকে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ও ভারত থাকছে প্রথম দুইয়ে। চূড়ান্ত দলে থাকা ১৫ ক্রিকেটারের ওয়ানডে ম্যাচের গড় হিসেব করলে ভারতের হয় ৯২.৬। বাংলাদেশের ক্ষেত্রে সেটা ৬৭.৬৭। তাছাড়া ভারত কদিন আগে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে। সিরিজটি হয়েছে ভারতের মাঠেই। আর বাংলাদেশ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। যে ওয়েস্ট ইন্ডিজ নেই চ্যাম্পিয়নস ট্রফিতে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ফাহিম। বিসিবি পরিচালক বলেন, ‘(টুর্নামেন্টটা) খুবই চ্যালেঞ্জিং হবে এই কারণে যে ইতিবাচক মানসিকতা নিয়ে যাচ্ছি। শুধু ভালো ক্রিকেট না, জিততে যেন পারি। প্রথমে ভারতের মুখোমুখি হওয়াটা অবশ্যই চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ তো থাকবেই। কারণ, তারা ভালো খেলছে। তারা ভালো দল। তারপরও আমার মনে হয় দলের মধ্যে যথেষ্ট বিশ্বাস দেখেছি। তারা একটু নতুন ঘরানার ক্রিকেট খেলার চেষ্টা করছে। আমি মনে করি আমাদের বোলিং আক্রমণটা বিশ্বমানের। ব্যাটারদেরও দেখছি সাম্প্রতিক সময়ে ভালো ব্যাটিং করছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024