শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২০২ রানে অল আউট বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। তাদের প্রতিপক্ষ ‘এ’ দলের আদলে সাজানো পাকিস্তান শাহীন্স। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ ওভারে ৬০ রান তুলতেই বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ফেলেছে। সৌম্য সরকার ৩৪ ও মেহেদী হাসান মিরাজ ৪ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে তানজিদ হাসান ৬ রান করে আউট হয়েছেন আলী রেজার বলে। আর নাজমুল হোসেন শান্ত করেন ১২ রান।

২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১০৪। দারুণ খেলতে থাকা সৌম্য সরকার ৩৫ রান করে রান আউট হয়েছেন। তবে এখনও ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। তিনি অপরাজিত ৩০ রানে। আর ১৩ রান করে তার সঙ্গী তাওহীদ হৃদয়। ২০ ওভারের পরই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। তাওহীদ হৃদয় ফিরেন ১৯ রান করে। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন ৪৪ রান করে। মুশফিকুর রহিমও ব্যর্থ হয়েছেন এই ম্যাচে ৭ রানের বেশি করতে পারেননি তিনি। অন্যদিকে জাকের আলী আউট হয়েছেন শূন্য রানে।

বাংলাদেশ শেষ পর্যন্ত ২০২ রান করতে পেরেছে। নাসুম আহমেদ শেষদিকে নেমে ১৬ বলে ১৫ রান করেন। আর তাসকিন আহমেদের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪ রান। এর আগে তানজিম সাকিব ২৭ বলে ৩০ রান করে কোনো মতে বাংলাদেশ ২০০ পার করেন। পাকিস্তান শাহীন্সের ওসামা মীরের ঝুলিতেই গেছে ৪ উইকেট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024