বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট এন্ড রিসার্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স-২০২৪।
গতকাল মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় লিভার ক্যানসার কনফারেন্স।
সম্মেলনে লিভার ক্যান্সারের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা ও গবেষণার সর্বশেষ গবেষণালব্ধ ফলাফল নিয়ে গভীর আলোচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা.একে আজাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএলসিটিআরের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সেলিমুর রহমান, বিএসএলসিটিআরের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারুক আহমেদ, বিএসএলসিটিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মো. ফজল করিম ও অন্যান্য অতিথিবৃন্দ।
সম্মেলনে অংশগ্রহণকারী জাতীয় ও আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞরা লিভার ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনকারী গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন। এই সম্মেলনটি স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সম্মেলনের সফল সমাপ্তি উপলক্ষে, এই সংবাদটি যথাযথভাবে প্রকাশ করার জন্য আমরা প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়া এবং সংবাদ সংস্থার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।