শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডাক বিভাগে বড় নিয়োগ, পদ ২৫৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

ডাক অধিদপ্তরের অধীন ঢাকার পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির আওতাধীন ইউনিট ও অফিসে রাজস্বভুক্ত বিভিন্ন শূন্য পদে ২৫৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: পোস্টাল অপারেটর।

পদসংখ্যা: ১৩৮টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

পদের নাম: ড্রাইভার (ভারী)।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী গাড়ি চালনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

পদের নাম: ড্রাইভার (হালকা)।

পদসংখ্যা: ৯টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা/ভারী গাড়ি চালনার ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড-১৬)।

পদের নাম: পোস্টম্যান।

পদসংখ্যা: ৪৪টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,০০০-২১,৮০০ (গ্রেড-১৭)।

পদের নাম: মেইল ক্যারিয়ার।

পদসংখ্যা: ৩৫টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯)।

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)।

পদসংখ্যা: ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

পদের নাম: নিরাপত্তা প্রহরী।

পদসংখ্যা: ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ৯ মার্চ ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024