শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন গানে কণ্ঠ দিলেন বর্ণালী সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২২ পড়া হয়েছে

এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। কিছুদিন আগে তার প্রথম মৌলিক গান ‘হৃদয়ের আয়না’ প্রকাশ হয়। নিজের জন্মদিনে প্রথম মৌলিক গান প্রকাশ হওয়ায় বেশ উচ্ছ্বসিত ছিল বর্ণালী। সে সময় বর্ণালী বলেন, জন্মদিনে আমার প্রথম মৌলিক গান মুক্তি পেয়েছে। এই দিনটি আমার জন্য বিশেষ। এ অনুভূতি অন্যরকম।

আমর কাজের বিশেষ করে গানের ক্ষেত্রে দায়িত্ব আরও বেড়ে গেল। সামনে আরও ভালো কাজ করতে চাই। সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছেন বর্ণালী। ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’ শিরোনামের গানটি লিখেছেন সজীব অধিকারী। গানটির সুর ও সংগীত করেছেন এ এইচ তুর্য্য। মৌ টিভির জন্য গানের ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব।
এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি মুক্তি পেলে আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।
গীতিকার সজীব অধিকারী বলেন, এ সময়ের দর্শকের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন। আশা করছি, গানটি প্রকাশ্যে আসলে সবার ভালো লাগবে।
সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও লাগবে। জানা গেছে, খুব শীঘ্রই গানের ভিডিও মৌ টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024