শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১৬টি মেট্রোরেল ষ্টেশনে চালু হলো ইস্টার্ন ব্যাংকের এটিএম সেবা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

মেট্রোরেল যাত্রীদের ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক ঢাকার ১৬টি মেট্রোরেল ষ্টেশনে তাদের ইবিএল ৩৬৫ এটিএম সেবা চালু করেছে। প্রথম ব্যাংক হিসেবে ইবিএল ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কে তাদের এটিএম সেবা বিস্তৃত করলো।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আজ যৌথভাবে মিরপুর ১১ মেট্রোরেল ষ্টেশনে ইবিএল ৩৬৫ এটিএম লাইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে আলী রেজা ইফতেখার গ্রাহকদের উন্নততর ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে ইস্টার্ন ব্যাংকের নিরলস প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “মেট্রোরেল ষ্টেশনগুলোতে এটিএম সেবা বিস্তারের মাধ্যমে আমরা যাত্রীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও ঝামেলাহীন করে তুলতে চেয়েছি। মেট্রোরেল ষ্টেশনে ইবিএল ৩৬৫ এটিএম সেবা চালুর মাধ্যমে ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহক সুবিধা সৃষ্টির ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে”।

“বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ইবিএল এর ভিশনের সঙ্গে আমাদের এই উদ্যোগ সঙ্গতিপূর্ণ বলে মনেকরি। এই এটিএম গুলোর মাধ্যমে গ্রাহকরা চলার পথে সহজেই নগদ টাকা উত্তোলন করাসহ অতি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন, যার ফলে তাদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে”।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল বিভাগ প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং বিভাগ প্রধান আমিন মোঃ মেহদী হাসান, ডিজিটাল বিজনেস বিভাগ প্রধান মীর রেহান ইমতিয়াজসহ ডিএমটিসিএল এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024