শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টাস্কফোর্সের খসড়া সুপারিশের বিষয়ে সকলের মতামত আহ্বান বিএসইসির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের বিষয়ে টাস্কফোর্সের খসড়া সুপারিশের উপর পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর যুগোপযোগীকরণের বিষয়ে ইতোমধ্যে কমিশনের নিকট খসড়া সুপারিশ জমা দিয়েছে। পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ এর সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরই ধারাবাহিকাতায়, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর বিষয়ে টাস্কফোর্স এর সুপারিশসমূহ এর উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করা হচ্ছে। নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত মতামত প্রেরণ করা যাবে।

টাস্কফোর্সের সুপারিশসমূহের উপর মতামত প্রেরণের জন্য ই-মেইল ঠিকানা:
১) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা সংক্রান্ত মতামত: suggestion.mutualfundrules@sec.gov.bd
২) মার্জিন রুলস সংক্রান্ত মতামত: suggestion.marginrules@sec.gov.bd

উল্লেখ্য, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’র খসড়া সুপারিশসমূহ কমিশনের ওয়েবাসাইট (ওয়েবলিংক: https://sec.gov.bd/home/taskforce draft recommendation) -এ পাওয়া যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024