শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি: শান্ত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তা মাঠের খেলায় প্রমাণ করাটা বেশ কঠিনই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচের আগে বেশ ইতিবাচক টাইগার কাপ্তান শান্ত।

ভারত ম্যাচকে সামনে রেখে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসেন শান্ত। এ সময় তিনি বলেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’

ভারতের বিপক্ষে ম্যাচে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে জোর দিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’

উইকেট ও কন্ডিশন প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের (দুই ভেন্যুতেই) মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। যেখানেই খেলি উইকেট মানিয়ে নিয়ে খেলতে হবে। উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না। ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া। যেখানেই খেলি অনেক সমর্থক আসেন। হারি বা জিতি। দর্শকরা খেলার অংশ। আশা করি কালও আসবেন, আমাদের সমর্থন করবেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024