শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তা থেকে সরে এসেছেন। ফলে আগামীকাল (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটবে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ডিএমটিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সাবেক এমডি আজ মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা আন্দোলনরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং কিছু সময় চেয়েছেন।

আলোচনার পর কর্মচারীরা ৩০ দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে জনবান্ধব সার্ভিস রুলস প্রণয়ন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024