শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাইকেল চালিয়ে একুশে পদক গ্রহণে এলেন শহীদুল আলম!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

দেশবরেণ্য আলোকচিত্রী, সমাজকর্মী ও সাংবাদিক ড. শহীদুল আলম আজ একুশে পদক গ্রহণ করে সমাজে বিদ্যমান বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন।

পুরস্কার গ্রহণের পর তাঁর বক্তব্যে তিনি বলেন, “সত্যের পক্ষে থাকা এবং সমালোচনা করাই আমার কাজ। আমি বিগত সরকারের আমলে সত্য তুলে ধরে সমালোচনার চেষ্টা করেছি। বিগত সরকারের আমলে করেছি, এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকারেরও সমালোচনা করেছি এবং তা তাদের সামনেও করেছি।”

তিনি আরও জানান, তার নামে বর্তমানে মামলা চলমান। এ প্রসঙ্গে তিনি বলেন, “একজন অভিযুক্ত যে আজকের দিনে এখানে একুশে পদক পেতে পারে, তা আমাকে আশার আলো দেখায়।”

অনুষ্ঠানে আসার অভিজ্ঞতা শেয়ার করে ড. শহীদুল আলম বলেন, “আজকের এই অনুষ্ঠানে আমি সাইকেল চালিয়ে আসায় কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ এখানে শুধুমাত্র গাড়ি ঢোকার অনুমতি আছে।” তিনি এই ধরনের বৈষম্য দূর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

দেশের ছোট-বড় বিভিন্ন ক্ষেত্রে এমন বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024