আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও খান ইকবাল হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পূর্বে ব্যাংক প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এ সময় মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।