বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা এই মেধাবী অভিনেতা নিজেই শুরু থেকে গল্প এবং চরিত্র পছন্দের প্রতি ভীষণ চুজি ছিলেন। এখনো ঠিক তাই। টেলিভিশন নাটক, ওয়েব সিরিজে নানা চরিত্রে অভিনয়ে করে নিজের জাত চেনানোতে ব্যস্ত এই অভিনেতা।
এদিকে রোববার (০১ ডিসেম্বর) ছিল খায়রুল বাসারের জন্মদিন। মায়ের সঙ্গে আজকের দিনটিকে একটু বিশেষভাবে সময় কাটাবেন বিধায় সেদিন তিনি শুটিং রাখেননি। আবার সোমবার (২ ডিসেম্বর) থেকে টানা বেশ কয়েকদিন জামালপুরে একটি নাটকের শুটিং-এ আছেন তিনি।
অভিনেতার জন্মদিনে উপলক্ষ্যে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছিলেন। তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন খায়রুল বাসার।