শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাজনীতি ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী পায়েল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে নির্বাচন করেছেন তিনি। কিন্তু রাজনীতির মাঠে খুব বেশি কাজ করতে দেখা যায়নি তাকে। আবার হঠাৎ করেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতি থেকে সরে আসার অবশ্য কারণ জানিয়েছেন এ টালিউড অভিনেত্রী।

পায়েল বলেন, রাজনীতি বিষয়টি একদমই আলাদা একটি পেশার মতো। অভিনয় ছেড়ে রাজনীতি করা মোটেও সম্ভব নয়।

তিনি বলেন, ওই সময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাইনি। রাজনীতির মাঠে নেমে মানুষের জন্য কাজ করতে চাইলে, যে দলের হয়ে কাজ করছি, তাদের সাপোর্ট থাকা উচিত। তখন এই সাপোর্টটা পাইনি আমি। এছাড়া রাজনীতি আলাদা একটি পেশার মতো। অভিনয় ছেড়ে রাজনীতি করা একদমই সম্ভব নয় আমার পক্ষে।

বেশ আগেই টালিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতি প্রবেশ করেছে। বিষয়টিকে হতাশাজনক বলে মনে করেন না পায়েল। তার ভাষ্যমতে―রাজনীতি প্রবেশ নিয়ে কোনো আপত্তি নেই আমার। পরিবর্তন যেমনই হোক না কেন, সেটা যেন ভালো হয়। সেই পরিবর্তন যেন কখনো কাজে বাধা না সৃষ্টি করে।

এদিকে ইন্ডাস্ট্রিতে প্রায় ২০ বছর কাটিয়ে ফেলেছেন পায়েল। এক সময় টালিউড তারকারা পরপর সিনেমায় কাজ করতেন। এ ক্ষেত্রে নিজের কাজ নিয়ে তিনি বলেন, ২০০৭ সালে ‘আই লাভ ইউ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করি। এরপর থেকে কাজ করে যাচ্ছি। শিল্পীর ক্যারিয়ারে উত্থান-পতন থাকতেই পারে। কিন্তু আমি কখনো বিরতি নেইনি। এখনো কাজ করছি। ‘বাবু সোনা’ সিনেমার কাজ শেষ। কিছুদিন পরই মুক্তি পাবে সিনেমাটি।

প্রসঙ্গত, ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছিলেন অভিনেত্রী পায়েল। ওই বছরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে অংশ নেন। কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরই রাজনীতি থেকে দূরে রাখেন নিজেকে। আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত এ অভিনেত্রী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024