শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

ইথেরিয়াম ডিজিটাল ওয়ালেট থেকে ১ দশমিক ৫ বিলিয়ন ইউএস ডলার (১ দশমিক ১ পাউন্ড) ডিজিটাল কয়েন বা ক্রিপ্টো চুরি করেছে হ্যাকাররা। যা ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা হতে পারে বলে জানিয়েছে ক্রিপ্টোকারেন্সি ফার্ম বাইবিট।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।

দুবাইভিত্তিক এই ফার্মটির প্রতিষ্ঠাতা বেন ঝো জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে। কোম্পানির তহবিল বা অংশীদারদের কাছ থেকে ঋণ নিয়ে এই ক্ষতি পূরণ করা হবে। বাইবিটের ২০ বিলিয়ন ডলার (১৫ বিলিয়ন পাউন্ড) সম্পদ রয়েছে।

হ্যাকাররা নিরাপত্তাজনিত ত্রুটিকে কাজে লাগিয়ে ক্রিপ্টো স্থানান্তর করে। চুরির পর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইথেরিয়ামের মূল্য ৪ শতাংশ কমে ২ হাজার ৬৪১ দশমিক ৪১ ডলার দাঁড়ায়। এই চুরির পরিমাণ ২০২২ সালে রোনিন নেটওয়ার্ক থেকে ৬২০ মিলিয়ন ডলার (৪৯০ মিলিয়ন পাউন্ড) মূল্যের ইথেরিয়াম ও ইউএসডি কয়েন চুরির রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত বাইবিট জানায়, বিশ্বব্যাপী তাদের ৬ কোটি ব্যবহারকারী আছেন। তাদের ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে বাইবিট যথেষ্ট স্বনির্ভরশীল। আমরা এই ক্ষতি পুষয়ে নিতে পারব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কোম্পানিটি জানিয়েছে, তারা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করছে। হ্যাকারদের শনাক্ত করতে কাজ করছে।

ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় হলেও, এর মূল্য শুধু অনুমানের ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় অনেকেই এর সমালোচনা করেন।

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তা নিয়ে সংশয় থাকলেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ডিজিটাল কয়েন ট্রাম্প চালু করেছেন, যা প্রথমদিকে উচ্চমূল্য পেলেও পরে এর মূল্য কমে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024