শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৫ টাকা ২০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ৪৩ শতাংশ। আর ২৭ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সাইনপুকুর সিরামিকস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনটেক লিমিটেড, ফু ওয়াং ফুডস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ওয়া্স্টার্ন মেরিন, গোল্ডেন সন এবং সোনারগাঁও টেক্সটাইল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024