শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনবিআরের সাবেক দুই চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫৬ পড়া হয়েছে

প্রথমে চাকরি থেকে বরখাস্ত করা এবং পরবর্তীতে চাকরি ফেরতে আদালতের নির্দেশনা থাকলেও তা সঠিকভাবে পরিপালন না করায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক দুই চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও নজিবুর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক দুই এনবিআর চেয়ারম্যান বাদীকে অবৈধভাবে চাকরি থেকে বরখাস্ত করেছেন এবং পরে তাকে চাকরিতে পুনর্বহালে আদালতের আদেশ যথাযথভাবে পালন করেননি।

মামলায় এনবিআরের আরও তিন সাবেক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তারা হলেন—সুরাইয়া পারভীন শেলী, ঈদতাজুল ইসলাম ও রায়হানুল ইসলাম ভূঁইয়া।

গত নভেম্বরে তৃতীয় যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত ৩ ফেব্রুয়ারি তা মামলা হিসেবে গ্রহণ করেন এবং ৩ মার্চ প্রথম শুনানির দিন ধার্য করেন।

যোগাযোগ করা হলে হাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, কাস্টমস বন্ড কমিশনার থাকা অবস্থায় ২০১৬ সালের ২৮ নভেম্বর হাফিজুর রহমানকে বেআইনি পন্থায় চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এর বিরুদ্ধে হাফিজুর প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে নিজের পক্ষে রায় পাওয়ার পর চাকরি ফেরতের আবেদন করেন।

কিন্তু হাফিজুরের অবসরের সময় পর্যন্ত কালক্ষেপণ করে ২০২৩ সালের ৩০ নভেম্বর ভূতাপেক্ষভাবে পুনর্বহাল করা হয়, কিন্তু প্রাপ্য পদোন্নতি দেওয়া হয়নি।

হাজিফুরের আইনজীবী মো. আব্বাস উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি আদালত এটিকে মামলা হিসেবে গ্রহণ করেছেন। আগামী ৩ তারিখে হাজির হওয়ার জন্য আসামীদের সমন জারি করা হয়েছে।’

মামলার এক নম্বর আসামি আবু হেনা মো. রহমাতুল মুনিমের বক্তব্য জানতে মোবাইলফোনে কল করা হলেও রিসিভ হয়নি।

উল্লেখ্য, নজিবুর রহমান বর্তমানে কারাগারে আছেন। গত অক্টোবরে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়; পরে ঢাকার একটি আদালত তার রিমান্ডে মঞ্জুর করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024