শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ময়মনসিংহে র‍্যাবের হাতে ১৫ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ১৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ফুজিলা বেগম (৬০) নামে এক মাদক কারবারি। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার মেদুয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুজিলা বেগম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর গ্রামের সামছু মিয়ার স্ত্রী।

এ বিষয়ে ময়মনসিংহ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, ফুজিলা বেগম দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মাদক কেনাবেচা করতেন। শুক্রবার তিনি গাঁজা বিক্রির উদ্দেশ্যে ভালুকায় এসেছিলেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য জানতে পেরে অভিযান চালায় র‍্যাব। এ সময় ফুজিলাকে গ্রেপ্তার করে তার সঙ্গে থাকা ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024