শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কেন আমি জেনকে বিয়ে করেছি কেউ জিজ্ঞেস করবেন না: প্রীতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এখনও দর্শকদের চোখে সেরা অভিনেত্রী। তাকে নিয়ে এখনও চর্চা হয়। যারা সামাজিক মাধ্যমের বদৌলতে মুক্ত বাকস্বাধীনতা উপভোগ করছেন, সেসব নেটিজেন কখনো কখনো লাগামছাড়া, বেফাঁস মন্তব্য, আবার কখনো খারাপ মন্তব্য করে থাকেন অভিনেতা-অভিনেত্রীদের ছবি ও ভিডিওতে। তাদের নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। প্রীতি লিখেছেন— সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কী হয়েছে, সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেন?

অভিনেত্রী বলেন, কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে, এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, তাহলে সে ভক্ত হয়ে যায়।

তিনি বলেন, ‘হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতীয় কিংবা গর্বিত হিন্দু বলে উপস্থাপন করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।

প্রীতি বলেন, এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেন জেনকে বিয়ে করলাম? আমি তাকে বিয়ে করেছি। কারণ আমি তাকে ভালোবাসি। আর হ্যাঁ, এই গোটা দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024