শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বেজে উঠলো ভারতের জাতীয় সঙ্গীত, অতঃপর…

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে আলোচনায় এসেছে ভারত। কারণ লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বেজে উঠে ভারতের জাতীয় সঙ্গীত। এতে চিৎকার দিয়ে ওঠেন গ্যালারিতে থাকা দর্শকরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরে খেলতে নামে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আইসিসির প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচ শুরু হওয়ার আগে দু’দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত হয়। এরপর অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা অপেক্ষা করছিলেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। তখনই বেজে উঠে ভারতের জাতীয় সঙ্গীত। এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে অজি ক্রিকেটাররা।

দর্শকদের চিৎকারে কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেওয়া হয়। তার পরে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলেও অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। একে কেন্দ্র করে হাস্যরসে মেতেছেন নেটিজেনরাও।

এর আগে টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখা নিয়েও বিতর্ক উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়– আয়োজক দেশটির স্টেডিয়ামে প্রতিযোগী ৭ দলের পতাকা থাকলেও, সেখানে অনুপস্থিত ছিল ভারত। যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে করাচি ও লাহোরের ছাদে উড়ানো হয় ভারতের পতাকা। একের পর এক বিতর্কের মাঝে রোববার (২৩ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024