শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নিউজিল্যান্ডে এক রাতে সাতটি গির্জায় হামলা-আগুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ পড়া হয়েছে

এক রাতের মধ্যে নিউজিল্যান্ডের সাতটি গির্জায় সন্দেহভাজন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, তিনিই আগুন লাগিয়েছেন।

বিবিসি জানিয়েছে, রাজধানী ওয়েলিংটনের উত্তরে মাস্টারটন শহরের চারটি গির্জা আগুনে ‘মাঝারি থেকে উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে আরও তিনটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে, তবে সেখানে আগুন লাগেনি।

স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ওয়াইরারাপা অঞ্চলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল ও জরুরি বিভাগের এক মুখপাত্র বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

দ্য নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত চারটি গির্জার একটিতে থাকা একজন প্রবীণ ব্যক্তি বলেছেন, ভেতরে থাকা চেয়ারগুলোর একটি সারি পুরোপুরি পুড়ে গেছে, গৃহসজ্জার সামগ্রী পুড়ে গেছে এবং সিলিং পর্যন্ত ধোঁয়ার চিহ্ন ছড়িয়ে গেছে।

পত্রিকাটি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে আগুন লাগিয়েছেন বলে দাবি করেছেন। তাকে বলতে শোনা যায়, ‘আমিই সাতটি গির্জায় আগুন লাগিয়ে দিয়েছি। সাতটি তারা, সাতটি মোমবাতি….।’

নিউজিল্যান্ডের দমকল ও জরুরি বিভাগের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২৫ মিনিট থেকে ভোর ৪টা ৩৫ মিনিটের মধ্যে শুরু হওয়া এসব আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ট্রাক দ্রুত গতিতে ছুটে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024