শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নগদ অর্থ স্থানান্তরে সহায়তা করবে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থের লেনদেন, ক্রয়-বিক্রয় এবং ব্যবসা-বাণিজ্যের পরিমাণ বাড়বে। এ সময় বড় অঙ্কের অর্থ পরিবহনে নিরাপত্তার প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মানি এস্কর্ট সেবা প্রদান করবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

ডিএমপি জানায়, কোনও ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ নগদ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা নিতে চাইলে, তারা এই সেবা পাবেন। তবে, এস্কর্ট সেবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।

সেবা নিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করতে হবে।

পুলিশ কন্ট্রোলরুমের নম্বর
-২২৩৩৮১১৮৮
-০২৪৭১১৯৯৮৮
-০২৯৬১৯৯৯৯
-০১৩২০-০৩৭৮৪৫
-০১৩২০-০৩৭৮৪৬

এ ছাড়াও জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯ ফোন দিয়েছে এ সেবা পাওয়া যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024