শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন সূচকে সন্তোষজনক অবস্থানে বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। অর্থনীতি বিষয়ক ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা দি ডেইলি ইন্ডাস্ট্রি’র উদ্যোগে প্রবর্তিত এই পুরস্কার অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, দৈনিক ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ড. এনায়েত করিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কোম্পানি সচিব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024