শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বরিশাল ও সুনামগঞ্জে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

সমৃদ্ধির পথধরে বরিশালের বানারীপাড়ায় এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার বাংলাবাজারে উপশাখার উদ্বোধন করেছে এনআরবিসি ব্যাংক । রোববার (২৩ ফেব্রুয়ারি) এই উপশাখা দুটির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ আব্দুল হালিম, টরকী শাখার ব্যবস্থাপক মো: পীরজাদা পারভেজ, ইন্দুরহাট শাখার প্রধান মো: কুতুব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো: এনায়েতুর করিম প্রমুখ।

প্রধান অতিথি একেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের মূল লক্ষ্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করা। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহজে ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

একই দিনে সুনামগঞ্জের দোয়ারাবাজার বাংলাবাজার উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের সিলেট জোনের প্রধান মো: কামরুল হাসান। এ সময় সিলেট শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাদের তালুকদার, জেএম নিট এপারেলের মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম বাবুল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উভয় অনুষ্ঠানে অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024