শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রাইম ব্যাংকের সঙ্গে আর্টনেচার বাংলাদেশের চুক্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি করেছে জাপানিজ প্রতিষ্ঠান আর্টনেচার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তি সই করে প্রতিষ্ঠান দুটি।

চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের জাপান ডেস্ক আর্টনেচার বাংলাদেশ লিমিটেডকে ডিজিটাল ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং সল্যুশন সরবরাহ করবে।

প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশন, এফআই ও ডিসিএম শামস আবদুল্লাহ মোহাইমীন এবং আর্টনেচার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকানোরি হেজিওয়ারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় প্রাইম ব্যাংকের ট্রানজেকশ ব্যাংকিং বিভাগের ইভিপি ওয়াসিম ইবনে হালিম; জাপান ডেস্কের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট শামা আলী এবং আর্টনেচার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার কোহেই কিতামুরা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024