শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চাল উৎপাদনে শীর্ষে চীন, বাংলাদেশ তৃতীয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

বিশ্বে চাল উৎপাদনে শীর্ষ দুই অবস্থানে আছে যথাক্রমে চীন ও ভারত। আর বাংলাদেশ তৃতীয়। বাংলাদেশে একটি প্রবাদ প্রচলিত আছে, ‘মাছে ভাতে বাঙালি’। তবে শুধু ভাত খাওয়ায় না, চাল উৎপাদনেও এগিয়ে আছে দেশটি।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে গত ২০২৩–২৪ অর্থবছরে ৫২ কোটি মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। এই উৎপাদন তার আগের অর্থবছরের তুলনায় মাত্র ১ শতাংশ বেশি।

ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৩ সাল থেকে ১০ বছরে বাংলাদেশে গড়ে সাড়ে তিন কোটি টন চাল উৎপাদিত হয়। গত অর্থবছর বিশ্বের মোট চাল উৎপাদনের ৭ শতাংশ বাংলাদেশে হয়েছে। পরিমাণ ৩ কোটি ৭০ লাখ টন। গত ২০২২–২৩ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে বাংলাদেশে চাল উৎপাদন বেড়েছে ২ শতাংশ।

গত অর্থবছর বিশ্বের মোট উৎপাদিত চালের ২৮ শতাংশ উৎপাদন হয়েছে চীনে। পরিমাণ ১৪ কোটি ৪৬ লাখ টন। যদিও ২০২২–২৩ অর্থবছরের তুলনায় গত অর্থবছর চীনের চাল উৎপাদন কমেছে দশমিক ৯১ শতাংশ। এদিকে গত অর্থবছর ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৭৮ লাখ টন চাল উৎপাদন হয়, যা বিশ্বের মোট উৎপাদিত চালের ২৬ শতাংশ।

এ ছাড়া গত অর্থবছর ইন্দোনেশিয়ায় ৩ কোটি ৩০ লাখ টন, ভিয়েতনামে ২ কোটি ৬৩ লাখ, থাইল্যান্ডে ২ কোটি, ফিলিপাইনসে ১ কোটি ২৩ লাখ, মিয়ানমারে ১ কোটি ১৯ লাখ, পাকিস্তানে ৯৮ লাখ এবং কম্বোডিয়ায় ৭৪ লাখ টন চাল উৎপাদন হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024