শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিয়ের মঞ্চে মেহজাবীনের চোখে জল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ পড়া হয়েছে

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্দ সম্পন্ন হয় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের। আজ সোমবার ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেছেন তারা। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মেহজাবীনের পরনে সাদা লেহেঙ্গা ও আদনানের পরনে খয়েরি শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত। আশেপাশে সাদা ও গোলাপি ফুলে সেজে উঠেছে ওয়েডিং থিম।

এ সময় মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সঙ্গে অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন মেহজাবীন। এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করে দেন মেহজাবীন! অনেক চেষ্টা করেও যেন সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী। এ সময়ই রাজীব হাসি দিয়ে মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করলেন, মুছে দিলেন তার অশ্রুসিক্ত চোখ; আর সঙ্গে সঙ্গেই সে সময় হেসে দিলেন মেহজাবীনও।

মেহজাবীন-রাজীবের এমন মুহূর্ত দেখে তাদের অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর ভিডিওটি ভাইরাল হতে আপ্লুত হয়ে পড়েন নেটিজেনরাও। এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, কি মিষ্টি জুটি! অভিনন্দন মেহু ও রাজীব।

এর আগে সামাজিক মাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন মেহজাবীন। সেই ছবি দেখে তাদের অনুরাগীরা ও শোবিজ অঙ্গনের তারকারা নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন। বাংলাদেশের ছোট-বড় পর্দার তারকারাসহ ওপার বাংলার তারকারাও মেহজাবীনকে শুভকামনা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024