শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সোনার দাম কমলো অবশেষে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। এর আগে টানা ৮ বার বাড়ানোর পর অবশেষে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা কমে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকায় দাঁড়িয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে। সর্বশেষ ২০ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ায় বাজুস। তখন এক ভরি সোনার দাম হয়েছিলো ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানা যায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, এক ভরি ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। এছাড়া এক ভরি ২১ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024