পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন বুধবার বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানি ২টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ২টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি। বৃহস্পতিবার কোম্পানি ২টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।