শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিএসইর পরিচালক পদে জামাল ইউসুফ জুবেরীর যোগদান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ পড়া হয়েছে

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জামাল ইউসুফ জুবেরী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিএসইর পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন । বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দেয়।

জামাল ইউসুফ জুবেরী একজন বিশিষ্ট পেশাজীবী। তিনি দেশের প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডে (ডেলিভারী হিরো গ্রুপ) ডিরেক্টর (ফিনান্স) হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানটির অনলাইন ডেলিভারি কার্যক্রমের বৃদ্ধিতে এবং একই সাথে পাণ্ডামার্ট ইত্যাদির কৌশলগত উৎকর্ষ বিষয়ক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে অবদান রেখেছেন। এছাড়াও সব সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানের আর্থিক, আইনী ও রেগুলেটরি কমপ্লায়েন্সের নিশ্চিতের কাজ পালন করছেন।

এর আগে জামাল ইউসুফ হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনে (এইচএসবিসি) ২০০৮-২০১৩ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। যেখানে তিনি মূলধনের দক্ষ ব্যবহার, তারল্য ও সুদের হারের ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যালেন্স শিটের টেকসই বৃদ্ধির জন্য কাজ করেছেন। এছাড়াও স্থানীয় মুদ্রা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রার ক্রিয়াকলাপের ফলে উদ্ভূত এফএক্স মূল্য ঝুঁকি ও কর্পোরেট ক্লাইন্টদের জন্য বৈদেশিক মুদ্রা হেজিং বিষয়ক সমাধান কাঠামো তৈরিতে কাজ করেছেন।

তিনি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন- মেলবোর্ন বিজনেস স্কুল, আস্ট্রেলিয়া থেকে এমবিএ এবং ইন্সিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। জামাল ইউসুফ ২০০৩ সাল থেকে একজন সার্টিফাইড ফিনান্সিয়াল এনালিস্ট (সিএফএ) ও একই সাথে তিনি সিএফএ ইন্সটিটিউট ও সিএফএ সোসাইটি বাংলাদেশের সদস্য।

সিএসইর পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, ‘ফিনান্স, মুদ্রা, আইনি কাঠামো বিষয়ক প্রাতিষ্ঠানিক দক্ষতা ও অভিজ্ঞতা যে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে অপরিহার্য এবং জামালের ইউসুফের মতো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে সিএসইর পরিচালনা পর্ষদ এবং সিএসই সামগ্রিকভাবে লাভবান হবে।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সবাইকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024