শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন তামিম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে একুশে স্মারক সম্মাননা পদক দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দেশের ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখায় তামিমসহ আরও ১৪ জনকে এ সম্মাননা প্রদান করবে চসিক।

সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। আগামীকার বুধবার বিকেল চারটায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

একুশে স্মারক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-

ভাষা আন্দোলন: বদিউল আলম চৌধুরী (মরণোত্তর)।

সমাজসেবা ও গবেষণা: প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

চিকিৎসাবিজ্ঞান: অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন: বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।

সমাজসেবা: লায়ন কামরুন মালেক।

সঙ্গীত: নকিব খান।

সাংবাদিকতা: জাহেদুল করিম কচি।

ক্রীড়া: তামিম ইকবাল খান।

কথাসাহিত্য: প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর)

প্রবন্ধ ও গবেষণা: প্রফেসর ড. সলিমুল্লাহ খান

শিশুসাহিত্য: মিজানুর রহমান শামীম

শিশু-চিকিৎসাসাহিত্য: প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী

কবিতা: জিললুর রহমান

অনুবাদ সাহিত্য: ফারজানা রহমান শিমু

তামিম ইকবালের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের বিষয়। দেশের ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024