শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

বাঁচা-মরার ম্যাচে অভিজ্ঞদের ওপরই আস্থা থাকে বেশি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু জ্বলে উঠতে পারেননি তাঁরা। দুজনের ব্যাটিং দেখে হতবাক বাংলাদেশের সাবেক কোচ ওয়াসিম জাফরকে।

ব্যাটিংয়ে আরও একবার ব্যর্থতার গল্প লেখায় তাই এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। কিউইদের কাছে গতকাল ৫ উইকেটে হেরেছে তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৭৭) ও জাকের আলী (৪৫) ছাড়া আর কেউই ব্যাটিংয়ে দাঁড়াতে পারেননি। মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হয়ে মুশফিক ২ ও মাহমুদউল্লাহ সাজঘরে ফেরেন ৪ রান করে।

তাঁদের ধুয়ে দিয়ে ইএসপিএনক্রিকইনফোতে জাফর বলেন, ‘যে শট নির্বাচন দেখেছি, তা খুবই হতাশার। বাঁচা-মরার ম্যাচে মুশফিক যে শট খেলেছে, মাহমুদউল্লাহ যে বেপরোয়া শট খেলেছে…। এমন ম্যাচে তারা দায়িত্ব নিয়ে খেলবে এমনটাই তো প্রত্যাশিত ছিল।’

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এলেও চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। জাফর বলেন, ‘দুর্ভাগ্যবশত, আইসিসি ইভেন্টে তাদের গল্পটা এমনই। আমরা সম্ভবত শুধু সাকিব আল হাসানকেই দেখেছি ২০১৯ বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করতে। কিন্তু আমি জানি না, চাপ তাদের পেয়ে বসে নাকি নিজেদের ওপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা ঠিকমতো জ্বলে উঠতে পারছে না।’

কিউইদের হারে কাছে জন্য বাংলাদেশকে দায়টা নিজেদের কাঁধে নিতে হবে বলে মনে করেন জাফর, ‘তারা সহজেই এই পিচে ৩০০ ‍+ রান করতে পারত। সেজন্য নিজেদেরই দুষতে হবে। ২৪০ রানের নিচে নিউজিল্যান্ডকে অল আউট করার ব্যাপারটা বোলিং ইউনিটের কাছে বেশি চাওয়া হয়ে যায়।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024