শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম’র (আইবিসিএফ) ৬৫তম সভা রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। আইবিসিএফ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে সভাপতিত্ব করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় ফোরামের বিগত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ২০২৪ – ২০২৫ অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা ও আয়-ব্যয় বাজেট অনুমোদন ও বিদ্যমান সংঘস্মারক এবং গঠনতন্ত্রের ওপর পর্যালোচনাসহ নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আইবিসিএফ এর উদ্যোগে আগামী ১৭ র্মাচ একটি জাতীয় সেমিনার অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া ফোরামে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইসলামী ব্যাংকগুলির গৌরবোজ্জ্বল অতীত অবদানের কথা স্মরণ করা হয় এবং সাম্প্রতিক ইসলামী ব্যাংক সমূহের সংকট সমাধানে স্টেকহোল্ডারদের ইতিবাচক ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং আইবিসিএফ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান খাজা শাহরিয়ার, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং আইবিসিএফ’র উপদেষ্টা মু. ফরীদ উদ্দিন আহমদ, আইবিসিএফ’র উপদেষ্টা এ কে এম নুরুল ফজল বুলবুল, গ্লোবাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নূরুল ইসলাম খলিফা, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সাদাত, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতার হোসেন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী ব্যাংক বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

এছাড়া সদস্যভুক্ত ব্যাংকের উচ্চ পর্যায়ের নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024