শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার ফাউন্ডেশনের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক মোঃ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আইবিএফ’র নির্বাহী কমিটি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং আইবিএফের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বক্তব্য দেন।

শুভেচ্ছা বক্তব্য দেন আইবিএফ’র মহাব্যবস্থাপক ফায়জুল কবির। এসময় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে ড. রিয়াজুল ইসলাম ও ড. মাহমুদ আহমেদ অনুভূতি প্রকাশ করেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম-সাময়িক বিষয়াবলী সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে মোট ২৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এরমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকাসহ মোট ৪০ জন বিজয়ীর মাঝে চেক ও সনদপত্র প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024