শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ছাত্রদের নতুন কমিটি নিয়ে হাতাহাতিতে আহত ২ জন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের কমিটি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২৬ ফেরুয়ারি) বিকেলে এই হাতাহাতির ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) ও প্রিন্টিং এন্ড পাবলিকেশন বিভাগের আকিব আল হাসান (২৫)। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা জানান, আজ বিকেলে মধুর ক্যানটিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

এই ঘোষণা ঘিরে এক পক্ষ নিজেরা সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে জখম রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024