শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মহাখালীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ পড়া হয়েছে

রাজধানীর মহাখালীতে বাসের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ৩০০ পরিবহন শ্রমিক। অবরোধের কারণে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশেপাশের এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালের দিকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী জানান, উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিল। এ সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসটির বিরুদ্ধে মামলা দেন। এরপর বাসটি মহাখালী আসে। সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিককে সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করে। এতে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং ও আউইটগোয়িং যান চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিকদের মূল সড়ক থেকে সরে গিয়ে প্রতিবাদ জানাতে অনুরোধ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024