শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইবরাহিমের বিশ্ব রেকর্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো অংশ নিয়েই বিশ্ব রেকর্ড গড়লেন আফগানিস্তানের তারকা ওপেনার ইব্রাহিম জাদরান।

ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন আফগান এই ওপেনার।

বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় আফগানরা।

দলীয় ৮.৫ ওভারে স্কোর বোর্ডে ৩৭ রান জমা করতেই আফগানিস্তান হারায় প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট। একের পর এক সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ অটল ও রহমত শাহ।

এরপর দলের হাল ধরেন ওপেনার ইব্রাহিম জাদরান আর অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। চতুর্থ উইকেটে তারা ১২৪ বলে ১০৩ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। ৬৭ বলে ৪০ রানে ফেরেন হাশমতউল্লাহ।

ইনিংসের শুরু থেকে অনবদ্য ব্যাটিং করে ১০৬ বলে ৬টি চার আর তিনটি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান ইব্রাহিম জাদরান। ওয়ানডে ক্রিকেটে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি।

শুধু সেঞ্চুরি করাই নয়, ইনিংস ওপেন করতে নেমে শেষ ওভারে বাউন্ডারিতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ১৪৬ বলে ১২টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১৭৭ রান করেন ইবরাহিম জাদরান।

গত শনিবার পাকিস্তানের লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ তারকা ওপেনার ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেন। মাত্র তিন দিনের ব্যবধানে তার সেই রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়লেন যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের তারকা ওপেনার ইবরাহিম জাদরান।

তার ব্যাটিং তাণ্ডবে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রানের পাহাড় গড়ে আফগানরা। অথচ ইনিংসের শুরুতে মাত্র ৮.৫ ওভারে দলীয় ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল আফগানরা। সেই অবস্থা থেকে একাই দলকে টেনে সোয়া তিনশ রানের চ্যালেঞ্জিং স্কোর নিয়ে যান ইবরাহিম জাদরান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024