শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চার নেতার পরিবার কি হাসিনার কাছের ছিলেন, যা বললেন সোহেল তাজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ নানাবিধভাবে জাতীয় চার নেতা ও তাদের পরিবারকে সবসময় দেখিয়েছে যে তারা শেখ হাসিনার খুব কাছের। কিন্তু আপনি যদি মোহাম্মদ নাসিমের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে থাকেন তাহলে আপনি ভিন্ন চিত্র পাবেন। আপনি সৈয়দ আশরাফের সঙ্গে যদি আন্তরিকভাবে কথা বলতেন ভিন্ন চিত্র পেতেন।

সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সোহেল তাজ বলেন, শেখ পরিবারের প্রয়োজন আওয়ামী লীগের ভেতরে তাদের ঐক্য দেখানো। আর আওয়ামী লীগের ভেতরে ইউনিটির মূল হচ্ছে এই জাতীয় চার নেতার পরিবার। এটা বিশাল প্রভাব ফেলে আওয়ামী লীগের উপরে। কারণ, আওয়ামী লীগের ভেতরেও আওয়ামী লীগের সমর্থকরাও জানে যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের একটা বিভেদ আছে। কিন্তু এই দুই গোষ্ঠী এক থাকলে দলটাকে নিয়ন্ত্রণ করা যায়।

তিনি বলেন, আমি অন্য কারও কথা বলতে পারব না। কিন্ত আমি আশরাফ ভাই এবং নাসিম ভাইর সঙ্গে কথা বলেছি। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের অনুভূতি আমি জানি। তাদের পরিবারের অনুভূতিও আমি জানি। আর এই পরিবারগুলোকে ধরে রাখা ছিল আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার একটা গুরুত্বপূর্ণ অংশ।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি বের হয়ে যাবো ‘ইট ইজ এ সেড ব্যাক’। যে তাজউদ্দিন আহমেদের ছেলে চলে যাচ্ছে এবং উনি আবার মজা পায় একটু খেলতে, বিড়াল যেমন ইদুরের সঙ্গে খেলে। উনিতো গানও গেয়েছিলেন আমি যখন আমেরিকা থেকে ফোন করলাম যে আমাকে ছেড়ে দেন, আমি থাকব না। তখন উনি (শেখ হাসিনা) গান গেয়েছেন। গানটা খুব রোমহর্ষক। আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না।

‘উনি আসলেই কাউকে ছাড়েন না। সুরঞ্জিত সেন গুপ্তও বলেছেন যে বাঘ ধরলেও ছাড়ে, শেখ হাসিনা যারে ধরে ছাড়ে না।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024