শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এমটিবি ব্যাংকাসুরেন্স আয়োজিত কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

এমটিবি ব্যাংকাসুরেন্স একটি কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামের আয়োজন করে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান সোসাইটি লেক পার্কে এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্রাতভ্রমণকারী মানুষের মধ্যে এমটিবি ব্যাংকাসুরেন্স সেবাসমূহ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মাধ্যমে প্রদত্ত জীবন ও সাধারণ বীমা পণ্যের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা।

এছাড়াও, ব্যাংক ঋণের সঙ্গে যুক্ত বীমা সুবিধাগুলো সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানটিকে আরও কার্যকর করতে এমটিবি ইউনাইটেড হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প আয়োজন করে, যেখানে রক্তচাপ ও রক্তের শর্করা পরীক্ষা, উচ্চতা ও ওজন পরিমাপ, বিএমআই গণনা এবং ডাক্তার পরামর্শের সুযোগ দেওয়া হয়। এমটিবির এই উদ্যোগ গ্রাহকদের আর্থিক সুরক্ষা ও সুস্থতার প্রতি ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে এমটিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমটিবি ব্যাংকাসুরেন্স ভবিষ্যতেও গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে উদ্ভাবনী বীমা সমাধান প্রদান অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024