শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে প্রধান উপদেষ্টার আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, ‘আসুন এটিকে সাফল্যমণ্ডিত করি এবং সমস্যাটির সমাধান করি। আশা করি এ সম্মেলন থেকে আশানুরূপ কিছু সমাধান বেরিয়ে আসবে।’

কয়েক দশক ধরে চলা মানবিক বিপর্যয়কে বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য আরও সহায়তা জোগাড় করার জন্য প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

তিনি বলেন, ‌‌‘ভ‌বিষ্যতের জন্য একটি পথ তৈরি হওয়া উচিত। আমাদের নিশ্চিত করতে হবে যে তাদের (রোহিঙ্গা জনগণের) ভবিষ্যৎ নিশ্চিত করা হবে।’

চলতি বছরের শেষের দিকে জাতিসংঘ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলনের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

তিনি বলেন, ‘আসুন, আমরা এই বিষয়টিকে মানচিত্রে তুলে ধরি। জাতিসংঘ সম্মেলন রোহিঙ্গা সংকটকে আবার আলোচনার টেবিলে তুলে ধরার এটি দুর্দান্ত সময়। রাখাইনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আস্থা তৈরির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।’

‘আমরা আপনার সাথে কাজ করতে পেরে আনন্দিত’ মন্তব্য করে তিনি আশা করেন যে মার্চের মাঝামাঝি সময়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর একটি নতুন গতি তৈরি করবে।

বৈঠকে দুজনে মার্কিন পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও আর্থিক সহায়তা সংগ্রহের উপায়ের ওপর জোর দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024