শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফেব্রুয়ারিতে ১৩০০ কোটির বেশি ডিপোজিট ইউসিবিতে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

এই ফেব্রুয়ারি মাসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১ হাজার ৩৩২ কোটি টাকার বেশি সঞ্চয় প্রবৃদ্ধি অর্জন করেছে। মাত্র ২০ কর্মদিবসের একটি মাসে এই পরিমাণ নেট ডিপোজিট বৃদ্ধি, ব্যাংকের প্রতি গ্রাহকদের ভরসা ফিরে আসারই প্রমাণ।

এই অভূতপূর্ব সাফল্য প্রসঙ্গে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ইউসিবির এই সাফল্য আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার এবং কর্মীদের আস্থা ও সমর্থনের ফল। আমরা সবসময় গ্রাহকদের চাহিদা ও বিশ্বাসকে প্রাধান্য দিয়ে কাজ করি। এই সাফল্য শুধু ইউসিবির জন্য নয়, এটি পুরো ব্যাংকিং খাতের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনে। আমরা বিশ্বাস করি, সততা, স্বচ্ছতা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে যে কোনো সংকট মোকাবিলা সম্ভব।”

ইউসিবির এই সাফল্য শুধু আর্থিক সূচকেই নয়, টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের গভীর আস্থারও প্রতিফলন। ব্যাংকিং খাতে চলমান সংকটের মধ্যেও ইউসিবি তার সেবার মান ও আর্থিক শক্তি অক্ষুণ্ণ রেখেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024