শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আজ থেকে পুঁজিবাজারে লেনদেন নতুন সময়সূচিতে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১১৩ পড়া হয়েছে

রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী চলবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সময়সূচি।

আজ রবিবার (২ মার্চ) থেকে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নি‌র্দেশনায় এ সময়সূচি ঘোষণা ক‌রা হয়েছে।

রোজার মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

আগে ডিএসইতে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে। সেই হিসাবে রোজার সময় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে।

‘পোস্ট ক্লোজিং’ সেশনের বিনিয়োগকারীদের লেনদেনের জন্য অতিরিক্ত সময়। এই ১০ মিনিটে নতুন দাম প্রস্তাব করে শেয়ার কেনা যায় না। তবে দিনের ক্লোজিং বা সর্বশেষ যে দরে লেনদেন হয়েছে, সেই দরে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট বেচাকেনা করতে পারেন।

এছাড়াও, রমজান মাসে ডিএসইর অফিস সময় নির্ধারণ করা হয়েছে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024