শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত এবং সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.এ.এম হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। দেশব্যাপী বিস্তৃত ৩৭৭টি এজেন্ট আউটলেটের প্রতিনিধিবৃন্দ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত বলেন, ব্যাংকের উপশাখা ও এজেন্ট আউটলেটের মধ্যে তেমন পার্থক্য নেই। এজেন্ট আউটলেটের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠী এখন সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। রেমিট্যান্স আহরণেও এজেন্টরা অনেক ভালো করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024