শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কুয়েটের উপাচার্য ও শিক্ষকদের উপর নির্মম হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর উপাচার্য ও শিক্ষকদের উপর নির্মম হামলা ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ২ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (২ মার্চ) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) আইইবি এবং সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল-হাসান (তমাল) ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) আইইবি।

মানববন্ধনে আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক, অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, বলেন, কুয়েটে উপাচার্য ও শিক্ষকদের উপর হামলাকারীরা ছাত্র হওয়ার অযোগ্য। বিভাগীয় তদন্তের মাধ্যমে কুয়েটে হামলাকারী ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তিনি অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবী জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) আইইবি, প্রকৌশলী মো. নূর আমিন, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) আইইবি, প্রকৌশলী মোহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) আইইবি, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) আইইবি, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) ঢাকা কেন্দ্র, আইইবি, প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, ঢাকা কেন্দ্র, আইইবি। এছাড়াও মানববন্ধনে আইইবি’র বিভাগীয় প্রকৌশলীগণ সহ বিপুল সংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024