শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সত্য ঘটনার ছায়া অবলম্বনে রায়হান রাফীর ‘আমলনামা’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে জুড়ি নেই রায়হান রাফীর। ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে তিনি নিয়ে আসছেন ‘আমলনামা’। চরকি অরিজিনাল ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই। তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার। যেখানে জুটি বেঁধেছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে এই সিনেমাটি।

এর আগে সিনেমাটির পূর্বাভাস অর্থাৎ ফোরটেস্ট প্রকাশ্যে এসেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চরকির ফেসবুক পেজে সেই ফোরটেস্ট এর ভিডিও প্রকাশ পায়। ক্যাপশনে লেখা, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি…।’

এই শহর, শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট। ভিডিওর প্রথমদিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায়, মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমাটির অভিনয়শিল্পীরা।

তবে কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা, তা এখনই বলতে চান না রায়হান রাফী। জানালেন, দর্শকরাই সেটা আবিষ্কার করুক।

গল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন রাফী। ‘আমলনামা’র মধ্যদিয়ে অনেকদিন পর ওটিটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। শুধু তাই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু আছেন এই সিনেমায়। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুন অবতারে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন আলো ছড়াবেন সিনেমায়।

এছাড়াও গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, ইনায়া আর্যাও অভিনয় করেছেন সিনেমায়। রায়হান রাফীর গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024