শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসপি সুভাষ বরখাস্ত, জানা গেল কারণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযুক্ত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে ঢাকার বংশাল থানায় রুজুকৃত মানি লন্ডারিং মামলায় তিনি গত ২৪ ডিসেম্বর আদালত হতে জামিন নেন। ওই মামলায় গত ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে অভিযোগপত্র দাখিল এবং গত বছরের ১৬ জুলাই চার্জ গঠন করা হয়।

২০২৪ সালের ২০ আগস্ট হতে পরবর্তী ছয় মাসের জন্য মামলার সকল কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করলেও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বাতিল হয়নি। সেহেতু সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024