শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনসিসি ব্যাংক এবং কমার্স প্লেক্সের মধ্যে রেমিটেন্স বিতরণ চুক্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কর্ষ্টাজিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্প সময় ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে সোমবার (০৩ মার্চ) এনসিসি ব্যাংক পিএলসি ও কমার্স প্লেক্স লিমিটেডের (সিমপাইসা), সাথে রেমিটেন্স চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে কমার্স প্লেক্স (সিমপাইসা), ইউকে এর মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপে থেকে পাঠানো রেমিটেন্স এর অর্থ এর সুবিধাভোগগণ এনসিসি ব্যাংক ও এর সহযোগী এনজিও এবং সাব-এজেন্ট এর শাখা হতে উত্তোলন করতে সক্ষম হবে।

এনসিসি ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এবং সিম্পাইসা, ইউকে এর চীফ স্ট্রাটেজি এন্ড অপারেশন্স্ অফিসার (সিএসও) বাছির নজিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও হেড অব ট্রেজারী প্রধান মোঃ জহুরুল করীম চৌধুরী, এসএভিপি ও রেমিট্যান্স এন্ড এনআরবি ব্যাংকিং প্রধান মোঃ ফরাদুজ্জামান এবং (সিমপাইসা), ইউকে এর কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ ও হেড অব ট্রেজারী সানি দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024