শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘কাস্টমার সার্ভিস’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ফ্রন্ট ডেস্কে নিযুক্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রশিক্ষণটি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশ ব্যাংকের জারি করা বিভিন্ন সার্কুলার ও প্রশিক্ষকদের দেয়া গাইডলাইন্স অনুসরণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও আইসিসিডি প্রধান অসিম কুমার সাহা এবং অপারেশন্স ডিভিশনের প্রধান ও এসভিপি মুহম্মদ খোরশেদ আলম সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024