শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যাংক হিসাব জব্দ: ৪ মাসের বেতন পাননি সাকিব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

২০২৪ সালে বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তার বেতন পাওনা থাকলেও এখনো প্রায় ৪৮ লাখ টাকা পাননি তিনি। মুলত ব্যাংক হিসাব জব্দ থাকায় গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব।

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। কর কেটে নেয়ার পর এই চার মাসের বেতনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৮ লাখ টাকা। ২০২৪ সালে তিন সংস্করণেই সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন সাকিব।

বিসিবির এক কর্মকর্তা আরও বলেন, এটা সত্যি সে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি কারণ তার ব্যাংক একাউন্ট ফ্রিজ করা আছে।

গত নভেম্বরে মাসে রাজনৈতিক কারণে সাকিব এবং তার স্ত্রী’র দেশে থাকা ব্যাংক হিসাব জব্দ করেছে সংশ্লিষ্টরা। মূলত এই কারণেই বিসিবি সাকিবকে এখনো প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না। দ্রুতই সাকিবের পাওনা পরিশোধ করতে চায় বিসিবি।

মাসখানেক আগে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি তিনি। এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তিন ফরম্যাটে সিরিজ খেললেও সেখানে দেখা যায়নি সাকিবকে।

এর আগে আফগানিস্তান সিরিজেও খেলেনি তিনি। এমনকি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষপর্যন্ত খেলতে পারেননি সাকিব। খেলছেন না ঢাকা প্রিমিয়ার লিগেও। উল্টো রাজনৈতিক প্রেক্ষাপটে ইতোমধ্যেই অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে। এর মাঝে অবশ্য সাকিবের বোলিং অ্যাকশনও নিষিদ্ধ করা হয়েছে, দুবার পরীক্ষা দিয়েও পার পাননি তিনি।

কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। ইংল্যান্ডে ফেল করা তারকা অলরাউন্ডার ভারতের চেন্নাইয়েও পাশ করতে পারেননি। তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন বৈধতার জন্য পরীক্ষা দেবেন সাকিব। আগামী মার্চে ইংল্যান্ডে পরীক্ষা দেয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024